ফেরদৌসের প্রচারণায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

৩০ ডিসেম্বর ২০২৩, ১০:১১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

রাজধানীর হাতিরপুলে ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন নেতা-কর্মী। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এই সংঘর্ষের ঘটনায় আহত নেতা-কর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে। আহতরা হলেন- জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫) ও উজ্জ্বল হোসেন (৩০)।

জানা যায়, ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ছিল ফেরদৌসের। এসময় সেন্ট্রাল রোডে প্রয়াত সংগীত শিল্পী সুবীর নন্দীর মেয়ের বাসায় যান তিনি। তখন ১৮ এবং ১৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষ।

পরে ঘটনাস্থলে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয়ক টিমের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল মীমাংসা করে দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে কারোর অবস্থাই গুরুতর নয়।

যাত্রী ভোগান্তি ও অনিয়মের ভিডিও ধারণ করায় কনটেন্ট ক্রিয়েটরে…
  • ২৯ মার্চ ২০২৬
হঠাৎ চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়
  • ২৯ মার্চ ২০২৬
নিউজিল্যান্ড সিরিজের আগেই ফেরার পথে সাকিব
  • ২৯ মার্চ ২০২৬
ইডেন মহিলা কলেজে এইচএসসির পাঠদান পুনরায় চালুর উদ্যোগ
  • ২৯ মার্চ ২০২৬
হলে থাকতে মাস্টার্সে ফেল করার অভিযোগ, নীতিমালার পরামর্শ ডাক…
  • ২৯ মার্চ ২০২৬
ডিএমপির তিন কর্মকর্তাকে বদলি
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence