পিস্তল উঁচিয়ে নৌকার মিছিলে তরুণ

২৮ ডিসেম্বর ২০২৩, ১০:০২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
পিস্তল নিয়ে নৌকার মিছিলে যুবক

পিস্তল নিয়ে নৌকার মিছিলে যুবক © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে নৌকার পক্ষে মিছিলে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এক তরুণ। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এমন ঘটনা দেখা গেছে। পরে মিছিলকারীরাই তাদের ফেসবুক আইডিতে আপলোড করলে বিষয়টি সবার নজরে আসে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের আনন্দ বাজারে নির্বাচনী কার্যালয় রয়েছে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের। প্রতিদিন বিকেল থেকেই ওই কার্যালয়ে লোকজন সমবেত হয়। বুধবার সন্ধ্যার পর মিছিল করে নির্বাচনী কার্যালয়ের ভেতর লোকজন জমা হতে থাকে।বেশ কিছু তরুণ নৌকার মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে।

এ সময় সামনে নেতৃত্ব দেওয়া এক তরুণের হাতে একটি পিস্তল দেখা গেছে। মিছিলের সময় ওই পিস্তল উঁচিয়ে ধরে নৌকা নৌকা করতে থাকে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মুহূর্তেই এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, পিস্তলধারী তরুণ হলো চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মো. উসমানের ছেলে ওয়াহিদুজ্জামান তানভীর (২০)। তার বিরুদ্ধে এর আগে অস্ত্র প্রদর্শনের ঘটনা রয়েছে। এলাকাবাসী বারবার অভিযোগ দিলেও কোনো কাজে আসেনি।

এ ব্যাপারে নান্দাইল ওসি আব্দুল মজিদ জানান, ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। খুব দ্রুতই অস্ত্রধারী গ্রেপ্তার হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, আমি জেনেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। এ ব্যাপারে তারা মাঠে তৎপর রয়েছে।

আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬