ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়েল লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়েল লোগো © টিডিসি সম্পাদিত

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে। এছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন কার্ড ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকেও অনলাইনে টাকা স্থানান্তর করে ফি জমা দিতে পারবেন।

ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড ও টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে পরবর্তী কোনো জটিলতার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

এদিকে, আবেদন করার সময় পত্রকোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভুল পত্রকোডে আবেদন করলে পরবর্তীতে তা সংশোধনের কোনো সুযোগ থাকবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য প্রতিপত্র ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম
  • ২৯ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্…
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের সৎ মা গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৫ কর্মকর্তার বিরুদ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
  • ২৯ নভেম্বর ২০২৬
বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ ও সিএসএআ…
  • ২৯ নভেম্বর ২০২৬