সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ AM
গ্রেপ্তার হওয়া মিজান

গ্রেপ্তার হওয়া মিজান © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় আরও এক এজাহারভুক্ত  আসামিকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতের নাম- মিজানুর রহমান (৫৯)।

ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ ঘটিকায় রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, শনিবার রাত সাড়ে ১০টা। পাঁচটি পিকআপে করে দুই-তিন শ লোক এসে জড়ো হয় রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজের মূল ফটকে। ফটক ভেঙে গুলি করতে করতে ভেতরে ঢোকে তারা। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর-লুটপাট চালানো হয়। পরে আশপাশের কয়েকটি বাড়িসহ স্থাপনায় ভাঙচুর করে হামলাকারীরা। পুলিশ বলছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। 

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬