আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেপ্তার

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ AM
গ্রেপ্তার ১৫

গ্রেপ্তার ১৫ © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিলো। এসময় সেখানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইয়াকুব হোসাইন রাজিব (২৬), ২। আরাফাত মিয়া (২২), ৩। রিফাত হাওলাদার (১৯), ৪। মোঃ হৃদয় (২১), ৫। ফাহিম (১৯), ৬। রাজিব হোসেন রানা (২৪), ৭। মোঃ ফিরোজ (২৬), ৮। আরিফ হোসেন (২৮), ৯। আবদুল্লাহ আল আমান (১৯), ১০। মোঃ আবদুল্লাহ আল নোমান (২১), ১১। সোহানুর হোসেন শাহীন (২২), ১২। মোঃ হাসিব (১৯), ১৩। ফারজানা (২১), ১৪। মোঃ হাসিব মিয়া (২৩) ও ১৫। ওমর ফারুক।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫:৩০ ঘটিকায় নাশকতার পরিকল্পনা করার সময় উত্তরা পশ্চিম থানার ০৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গ্রেফতারকৃতরা ওই বাসায় সমবেত হয়েছিলো।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬