রেললাইনে বোমা বিস্ফোরণের সময় হাতেনাতে ৩ জন আটক

২৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
তিন দুর্বৃত্তকে আটক করে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ

তিন দুর্বৃত্তকে আটক করে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ © সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে বোমা বিস্ফোরণ করতে গেলে ৩ নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ছাড়া তারা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কি না, তা এখনও জানা যায়নি।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, দুপুরে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় একটি কমিউটার ট্রেনে তিনজন হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করে। এ সময় তাদের হাতেনাতে আটক করি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টার কথা স্বীকার করেছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close