প্রার্থীর পোস্টার কেড়ে নিয়ে জরিমানা গুনলেন ছাত্রলীগ নেতা

২১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্রপ্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ায় ছাত্রলীগের এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম শেখ মঞ্জুর ই মাওলা ফারহান। তিনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান। এ জন্য পদত্যাগও করেন তিনি। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে।

জানা গেছে, বিকেলে বিভিন্ন এলাকায় অটোরিকশায় করে স্বতন্ত্রপ্রার্থী ফিরোজুর রহমানের কর্মী-সমর্থকরা প্রচার চালাচ্ছিলেন। এ সময় মেড্ডা এলাকার পাসপোর্ট কার্যালয়ের সামনে তার পোস্টার ছিনিয়ে নেন ফারহান। পরে ফিরোজুরের ছেলে শেখ ওমর ফারুক উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেন।

আরো পড়ুন: স্বতন্ত্র প্রার্থীকে ‘মেরে সমান বানাতে চাওয়া’ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন। পরে রাত ১০টার দিকে ফারহানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ায় এ দণ্ড দেওয়া হয়েছে।

মো. মোশারফ হোসাইন বলেন, অভিযুক্ত ব্যক্তি আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে লিখিত অঙ্গীকার করেছেন। আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ টহল কার্যক্রম চলছে।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close