নির্বাচন কমিশনের সামনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

১৪ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
নির্বাচন কমিশন ভবনের সামনে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নির্বাচন কমিশন ভবনের সামনে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংর্ঘের ঘটনা ঘটেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নৌকা প্রতীকে প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে আসেন। এক শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় তার প্রার্থিতা বাতিল করেছিলেন রিটানিং কর্মকর্তা।

আরো পড়ুন: প্রার্থিতা ফিরে পেলেন মেজর আখতারুজ্জামান

শুনানির উদ্দেশে তিনি নির্বাচন কমিশনের ফটক দিয়ে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সবুরের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।

নাঈম হাসান বলেন, আমাকে ও আমার সমর্থকদের কটূক্তি করে কথা বলায় সমর্থকরা উত্তেজিত হয়।  এ সময় এলাকার সারোয়ার বাবু ও মুরাদসহ কয়েকজন হামলা চালিয়েছে। তবে সারোয়ার হোসেন বাবু দাবি করেন, তিনি স্থানীয় যুবলীগের সাবেক নেতা। দেখতে এসেছিলেন তিনি। কোনো মারামারি করেন তিনি।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence