ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

১৩ জানুয়ারি ২০২৬, ০২:০৭ PM
দুই পক্ষের সংঘর্ষ

দুই পক্ষের সংঘর্ষ © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরেই এই সংঘাতের সূত্রপাত বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, দুই দিন আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে কবির খানের সমর্থক শহীদ খানকে গ্রামের রাস্তায় মারধর করে হাবিবুর রহমান তালুকদারের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় আজ ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতের সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রথমদিনই ‘হাইকোর্ট’ দেখালেন ক্যাফেটেরিয়া পরিচালক, নবীনবরণে…
  • ১৬ জুলাই ২০২৬
মারামারি আর ফাউলে গোলশূন্য প্রথমার্ধ আর্জেন্টিনা–ইংল্যান্ডের
  • ১৬ জুলাই ২০২৬
যশোরে ঝোপ থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার
  • ১৬ জুলাই ২০২৬
মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
  • ১৬ জুলাই ২০২৬
নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence