পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার

০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ AM
উদ্ধার করা অস্ত্র, গুলি ও ককটেল

উদ্ধার করা অস্ত্র, গুলি ও ককটেল © সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকায় সাব রেজিস্ট্রার অফিসের পেছনের পুরোনো ও পরিত্যক্ত একটি টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ওই পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে একটি কাপড়ের পোটলা উদ্ধার করে। স্কচটেপ দিয়ে মোড়ানো ওই পোটলার মধ্যে ছিল ৭.৫ এমএমের একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। এ ছাড়া পাশে পড়ে থাকা একটি কালো ব্যাগের ভেতর থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও ককটেল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তিনি বলেন, অপরাধ ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী সবসময় সতর্ক রয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, সাব রেজিস্ট্রার অফিসের পেছনের পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা অস্ত্র, গুলি ও ককটেল সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬