কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু ‎

১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ AM
 মৃত আওয়ামী লীগ নেতা

মৃত আওয়ামী লীগ নেতা © টিডিসি ফটো

‎হবিগঞ্জ জেলা কারাগারে দুলাল মিয়া (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎নিহত দুলাল মিয়া মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের তেলিয়াপাড়া গোয়াছনগর গ্রামের মৃত হাজী মোস্তফা মিয়ার ছেলে।
‎
‎জেলা কারাগার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গত বছরের ৫ আগস্ট দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার বিল্লাল হোসেন বলেন, 'বন্দি দুলাল মিয়া অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
‎
‎তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
‎

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬