পাবনার কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২ জানুয়ারি ২০২৬, ১০:১১ AM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১০:১৫ AM
আওয়ামী লীগ নেতা প্রলয় চাকি

আওয়ামী লীগ নেতা প্রলয় চাকি © সংগৃহীত

পাবনার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক, বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক (সংস্কৃতি) প্রলয় চাকির মৃত্যু হয়েছে। গতকাল (১১ জানুয়ারি) রাত নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পাবনা জেল সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত রোগে অসুস্থবোধ করেন। এ সময় তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে তার স্বজনরা জানান।

প্রসঙ্গত, প্রলয় চাকী জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষি দাস চাকির বড় ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তার পাথরতলাস্থ বাসভবন থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে পাবনা জেল কারাগারে ছিলেন।

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬