টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগের দুই নেতার পদত্যাগের ঘোষণা

১০ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ PM
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতা

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতা © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে দুই আওয়ামী লীগ নেতা চয়ন বিশ্বাস ও আক্কাস আলী শেখ স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা দাবি করেছেন, তাদের অজান্তে ২০২০ সালে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পদে রাখা হয়েছিল এবং ভবিষ্যতেও তারা রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাস (হরি ঠাকুর) ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আক্কাস আলী শেখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে আমাদের অজান্তে কে বা কারা পদে রেখেছিল তা জানি না। কারণ আমরা কখনো আওয়ামী লীগের রাজনীতি করতাম না। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। আগামী দিনেও কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হব না বলেও অঙ্গীকার করলাম।’

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬