চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি ফরিদ শেখ গ্রেপ্তার

১৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ AM
পলাতক আসামি মো. ফরিদ শেখ গ্রেপ্তার

পলাতক আসামি মো. ফরিদ শেখ গ্রেপ্তার © সংগৃহীত

খুলনা মহানগরীর কাস্টমঘাট এলাকায় চাঞ্চল্যকর ইমরান মুন্সী (৩০) হত্যা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মো. ফরিদ শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর লবণচরা থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরিদ শেখ খুলনা সদর থানার ১ নম্বর কাস্টমঘাট এলাকার মৃত আ. মান্নান শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত ইমরান মুন্সীর সঙ্গে ফরিদ শেখসহ অন্যান্য আসামিদের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এই শত্রুতার জেরে গত বছরের ৬ অক্টোবর কাস্টমঘাট এলাকায় ইমরান মুন্সীকে একা পেয়ে আসামিরা অতর্কিত হামলা চালায়। তারা ইমরানকে গুলি করে এবং ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ফুফু দিলিয়া বেগম বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ফরিদ শেখ পলাতক ছিলেন। র‍্যাব-৬-এর মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল লবণচরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9