শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর

১৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ PM
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সৌদি আরবপ্রবাসী। নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক খালে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কাশেম মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওই প্রবাসীর নাম কাশেম মোল্লা (৩২)। তিনি কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

নিহত কাশেম মোল্লার ভাই হোসেন আলী মোল্লা বলেন, ‘কিছুদিন আগে আমার ভাই কাশেম সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। মঙ্গলবার সকালে সে শখের বসে আমার ইজিবাইক নিয়ে চালাতে যায়। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। তখন আমরা খাল থেকে কাশেমকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সৌদিপ্রবাসী কাশেম শখ করে  ইজিবাইকটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেলে কাশেম মারা যান।’

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬