কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত   

০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM

© সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী সজল মিয়া (২০) নিহত হয়েছে। নিহত সজল মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের এখলাছ উদ্দিনের ছেলে এবং কেন্দুয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক  (বিএমএ) ১ম বর্ষের ছাত্র ছিলেন।

আজ (বৃহস্পতিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় সকাল সাড়ে নয়টায় সজল মিয়া মারা যায়।

ঘটনাস্থল নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কান্দিঊড়া ইউনিয়নের কেন্দুয়া- মদন সড়কের কাঞ্জার খাল নানক স্থানে।

স্থানীয় ও পুলিশের বরাতে জানা গেছে, গত ৩ ডিসেম্বর (রবিবার) দুপুরের দিকে সজল মিয়া বাইসাইকেল যোগে কেন্দুয়া উপজেলা সদরে আসার পথে কেন্দুয়া - মদন সড়কের খাঞ্জার খাল নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ভেকু বহনকারী ট্রাকের সাথে ধাক্কা লাগে। 

এতে মাথায় মারাত্মকভাবে আহত হয় সজল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখান থেকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলে কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেলে অবস্থা সংকটাপন্ন হলে আইসিউতে ভর্তি করানো হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।  

উপজেলার নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক এনামুল হক সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ নিয়ে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা দিয়েছেন। তিনি আরো বলেন  ভেকুসহ ট্রাকটি আটক করার পর সজলের বাবা এবং ট্রাকের মালিক  থানায় এসে আপোষ নামায় সই করেন এবং ছেলের বাবা কোন অভিযোগ করবেন না বলেও জানান। 

ট্যাগ: মৃত্যু
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
close