নেত্রকোনায় শিশু ধর্ষণের অভিযোগে ঘটক আটক

০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
পূর্বধলা থানা

পূর্বধলা থানা © টিডিসি ফটো

নেত্রকোনার পূর্বধলায় ‘পূর্বধলা কাচারী আশ্রয়ন’ প্রকল্পের ৮ বছরের বোবা শিশুকে ধর্ষণের অভিযোগে ঘটক আবু তাহেরকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় পশ্চিম পূর্বধলা কাচারী আশ্রয়ন প্রকল্প এলাকার নিজ বসত ঘর-৩ নং থেকে তাকে আটক করা হয়েছে। আবু তাহের (৫৫) উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের মৃত ঝাটু চৌকিদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোবা শিশুটিকে গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আশ্রয়ন প্রকল্পের নিজ বসত ঘরে ডেকে এনে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার মা শিশুটিকে উদ্ধার করে। পরদিন মা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পূর্বধলা থানার মামলা নং-৪। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আজ (৭ ডিসেম্বর) দুপুরে এসআই এস এম শফিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পশ্চিম পূর্বধলা আশ্রয়ন প্রকল্পে শিশু ধর্ষণের অভিযোগে আজ দুপুরে আবু তাহের নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence