অভিমানে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন অন্তঃসত্ত্বা নারী

০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা খাতুন (২৩) নামে এক অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বুড়িমারী রেলপথের উপজেলার বড়খাতা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেনা খাতুন উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালী বান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বড়খাতা মাজার এলাকার রেললাইনে বসেন আমেনা খাতুন। স্থানীয়দের অনেকের কাছে আমেনা ট্রেন আসার সময় জানতে চান। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন আমেনা। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তার মরদেহ উদ্ধার করে। 

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close