স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

০৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
রংপুর জেলা মানচিত্র

রংপুর জেলা মানচিত্র © সংগৃহীত

রংপুরে ছাগল চুরির অভিযোগে স্বামীসহ এক নারীকে তুলে নিয়ে যান কয়েকজন যুবক। পরে স্বামীকে আটক রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন হাজীরহাট থানা-পুলিশ। রবিবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন।

তিনি জানান, নগরীর হাজিরহাট থানা এলাকায় ছাগল চুরির অভিযোগ এনে শনিবার রাতে এক নারীকে তার স্বামীসহ তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক। পরে গভীর রাতে একটি টিনের চালায় স্বামীকে বেঁধে রেখে রানা ও হাফিজুলের নেতৃত্বে ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী ওই নারী স্থানীয় হাজিরহাট থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রানা ও হাফিজুলসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

এর আগে শনিবার (২ ডিসেম্বর) রাত ৩ টার দিকে নগরীর হাজিরহাট থানাধীন এলাকায় ওই ঘটনা ঘটে। এরপর রবিবার ভোরে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-রানা মিয়া, হাফিজুল ইসলাম, আলমগীর হোসেন, সামসুল ইসলাম ও বুলু মিয়া। তাদের বয়স ২২–২৫ বছরের মধ্যে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেট্রোপলিটন হাজিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence