কক্সবাজার সৈকতে মিলল দু’জনের মরদেহ

০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র সৈকত © ফাইল ফটো

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, তারা পর্যটক কিনা বা কোন হোটেলে উঠেছিলেন, গভীর সমুদ্রে কেন গিয়েছিলেন, এসব তথ্য জানার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, সাড়ে ১০টার দিকে পর্যটকদের মাধ্যমে তারা মরদেহ ভেসে আসার খবর পান। পরে গভীর সমুদ্র থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুজনের বয়স ৪০ থেকে ৪৫ বছর।

আরো পড়ুন: ভূমিকম্প আতঙ্কে হলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত ঢাবি ছাত্র

পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহত দু’জনের শরীরে দাগ বা ক্ষত নেই। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close