ঢাবির টিচার্স কোয়ার্টারে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু

২৫ নভেম্বর ২০২৩, ১০:৫৫ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় ফাতেমা মিম (১৫) নামে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহকর্ত্রীর দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈসাখাঁ রোডের টিচার্স কোয়ার্টারের ডা. ইসরাত জাহানের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল ফাতেমা। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

ডা. ইসরাত জাহান জানান, আজ ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাসার একটি রুমের ভেতর ফাতেমাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরবর্তীতে তিনি ও তার স্বামী ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডা. ইসরাত জাহানের দাবি, একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল ফাতেমার। সেই সম্পর্কের অবনতির কারণে হয়তো সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার বাবা-মায়ের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।

ইরানের হামলায় ইসরায়েলে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা,…
  • ২৯ মার্চ ২০২৬
‘আমাদের নায়ক-নায়িকা হওয়া হলো না’, রাহুলের মৃত্যুতে আবেগি শ্…
  • ২৯ মার্চ ২০২৬
‘মাই ডিসিশন হ্যাজ বিন প্রোনাউন্সড’, ঘোষণার পরপরই বন্ধ হয়ে গ…
  • ২৯ মার্চ ২০২৬
আমরা তাহলে না থাকি, আমাদের দরকার নেই—রেগে বললেন নাহিদ
  • ২৯ মার্চ ২০২৬
প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মরদেহ উদ্ধার
  • ২৯ মার্চ ২০২৬
জেন-জিরা ৭২’র সংবিধান চায় না: হান্নান মাসউদ
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence