উপার্জনের জন্য ১৯ বছরেই ৪ বিয়ে, পছন্দ বয়স্ক পুরুষ

২৩ নভেম্বর ২০২৩, ০৩:৫০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
সানজিদা আক্তার স্মৃতি

সানজিদা আক্তার স্মৃতি © সংগৃহীত

বিয়ের মাত্র ২০ দিন যেতে না যেতেই স্বামীর দেয়া স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান সানজিদা আক্তার স্মৃতি। পরে পাঠিয়ে দেন ডিভোর্স লেটার৷ রংপুরের এই সানজিদা মাত্র ১৯ বছর বয়সেই বিয়ে করেছেন চারটি। কেরানীগঞ্জ মডেল থানায় তার স্বামীর করা মামলা তদন্ত করতে গিয়ে তাকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার মাকে।

জানা যায়, ভুক্তভুগী মোহাম্মদ আলী (ছদ্মনাম) পেশায় ব্যবসায়ী। প্রথম স্ত্রী মারা যাওয়ার চার বছর পর গত ২১ মার্চ তিনি দ্বিতীয় বিয়ে করেন। কনে রংপুর জেলার বদরগঞ্জের সানজিদা আক্তার স্মৃতি। বিয়ের তিন মাসের মাথায় এক সন্ধ্যায় তার স্ত্রী ঘরে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। 

ভুক্তভোগী বলেন, তার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু ভাইয়ের চাপে তিনি বিয়ে করতে রাজি হন। এরপরই এমন প্রতারণার শিকার হয়েছেন।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবীর জুয়েল বলছেন, সংসার করার উদ্দেশ্যে নয়, সানজিদার বিয়ে করার একমাত্র লক্ষ্য অর্থ উপার্জন। এর আগেও বিয়ে করেছেন তিনটি৷ তিন স্বামীর সঙ্গে একই ঘটনা ঘটিয়েছেন।

সানজিদাকে গ্রেফতারের পর পুলিশ আরও জানতে পেরেছে স্বামীর কাছ থেকে চুরি করা ১০ লাখ টাকায় রংপুরে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন। আর তার মা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।

বাড়ি বন্ধক রেখে লোন করা টাকা চুরি করে স্ত্রীর পালিয়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে স্বামী মোহাম্মদ আলীর। তাই পুলিশের পরামর্শ, বিয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো করে খোঁজ খবর নিতে হবে। না হলে যে কেউ হতে পারে প্রতারণার শিকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close