শিক্ষার্থীদের যৌন নির্যাতনের চেষ্টা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১৫ নভেম্বর ২০২৩, ০৫:৫৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM

© সংগৃহীত

চট্টগ্রামে মাদ্রাসার ৪ শিক্ষার্থীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে ওমর ফারুক নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) বন্দর থানার কলসিদিঘীর পাড় এলাকার মাদ্রাসা থেকে ওমর ফারুক (২১) নামে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকায়।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, অভিযুক্ত শিক্ষক হাত-পা টেপানোর অজুহাতে বিভিন্ন সময় মাদ্রাসার ৪ শিক্ষার্থীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এর মধ্যে এক শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানায়। পরে তারা মাদ্রাসার পরিচালককে বিষয়টি জানান। এরপর ওই শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি যৌন নির্যাতনের চেষ্টার বিষয়টি স্বীকার করেন। খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে।

 

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরিক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬
যেসব লক্ষণ দেখলে বুঝবেন হিট স্ট্রোকে আক্রান্ত
  • ২২ এপ্রিল ২০২৬