যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান

২২ এপ্রিল ২০২৬, ১০:০০ AM
তেহরানে ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত মিনাবের স্কুলছাত্রীদের প্রতিকৃতি সংবলিত একটি স্থাপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দুই নারী

তেহরানে ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত মিনাবের স্কুলছাত্রীদের প্রতিকৃতি সংবলিত একটি স্থাপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দুই নারী © আল-জাজিরা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০ স্কুলের অর্ধেকেরও বেশি মেরামত করা হয়েছে বলে ইরান জানিয়েছে। দেশটির সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, দেশটির শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি জানিয়েছেন, মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলের মধ্যে ৭৭৫টির মেরামত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

কাজেমি জানান, প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমুজগান প্রদেশে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করছেন তিনি।

কাজেমি আরও বলেন, যুদ্ধ চলাকালীন আক্রমণ সত্ত্বেও সশরীরে অথবা ‘ইরানিয়ান টেলিভিশন স্কুল’-এর মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিল। শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে

এ ছাড়া মিনাবের ‘শাজারেহ তাইয়্যেেবহ বালিকা বিদ্যালয়ে’ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে শোকসভার আয়োজন করা হয়। নিহতদের মধ্যে অধিকাংশই ছিল স্কুলছাত্রী এবং তাদের শিক্ষক। খবর: আল-জাজিরা।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬