ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

১২ নভেম্বর ২০২৩, ১১:২১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা

দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা © সংগৃহীত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মটরসাইকেলে দুজন এসে বাসটি আগুন জ্বালিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী সার্ভিস লেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় উপস্থিত স্থানীয় জনতা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা জানান, মোটরসাইকেলে আসা আরোহী দুই দুর্বৃত্ত বলিয়ারপুর স্ট্যান্ডে ওভারব্রিজের পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close