দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা

১১ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সিরাজগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় সাইফুল ইসলাম মণ্ডলকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী নাছিমা খাতুনের (৪৫) বিরুদ্ধে। শুক্রবার উল্লাপাড়ার মন্ডলজানি গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের বাবা মকবুল মণ্ডল বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় প্রথম স্ত্রী নাছিমা খাতুন ও তার মেয়ে স্বপ্না খাতুনসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা যায়, শুক্রবার রাতে সাইফুলকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

উল্লাপাড়া মডেল থানার এসআই আব্দুস সালাম জানান, সম্প্রতি সাইফুল দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়েকে কেন্দ্র করে সাইফুল ও তার প্রথম স্ত্রী নাছিমা খাতুনের মধ্যে বিরোধ চলছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এরই জের ধরে ঝগড়ার এক পর্যায়ে নাছিমা ও অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

উল্লাপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালেক জানান, দ্বিতীয় বিয়ে করা নিয়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল আহত হন এরপর হাসপাতালে মারা যান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close