অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

০৮ নভেম্বর ২০২৩, ০৫:৩২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা

সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা © সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহত সিয়াম আহমেদ আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের জুমাত আলীর ছেলে।

আজ বুধবার (৮ নভেম্বর) দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের গোকুলখালি-কুলপালা নামক গ্রামের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেছেন, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্কুলছাত্রের এই মৃত্যুর ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্কুল ছুটির পর বাইসাইকেল যোগে মেহেরপুরের দিকে যাচ্ছিল সিয়াম। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স সড়কে থাকা বাইসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় বাইসাইকেলে থাকা স্কুলছাত্র সিয়াম সড়কে আছড়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় প্রতক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close