বই কি সব পকেটে লইতে পারবি? শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক

১০ অক্টোবর ২০২৩, ১১:৩৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসা

নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসা © সংগৃহীত

কারিগরি শিক্ষা বোর্ডের নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় নকলের সুযোগ দিতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এমনকি টাকা দিয়ে ম্যাজিস্ট্রেটসহ প্রশাসন নিয়ন্ত্রণ করার কথা বলেন ওই শিক্ষক। এ বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার ৯০০ টাকা করে চেয়েছেন তিনি। টাকা চাওয় ওই শিক্ষক ঝালকাঠির নলছিটি উপজেলার নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার আইসিটি শিক্ষক মো. মুসা হাওলাদার। সম্প্রতি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কাছে এ টাকা চাওয়ার ভিডিও ফাঁস হলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম অভিযুক্ত ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিতে মাদরাসার অধ্যক্ষকে এ নির্দেশ দিয়েছেন।

মাদ্রাসাটির নবম শ্রেণির শিক্ষার্থীরা জানায় , আগামী ১ নভেম্বর তাদের পরীক্ষা শুরু হবে। আর এই পরীক্ষায় নকল করার জন্য ম্যাজিস্ট্রেটসহ কেন্দ্র যারা দায়িত্বে থাকবে তাদের ম্যানেজ করতে প্রতি শিক্ষার্থীকে ১ টাকা ৯০০ টাকা করে দাবি করেন মুছা হাওলাদার নামে ওই শিক্ষক। তিনি শিক্ষার্থীদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে ধার্যকৃত টাকা জমা দেয়ার নির্দেশ দেন। টাকা না নিয়ে গেলে আমাদেরকে বেত দিয়ে মারধর করেন। পরে সেটি কেউ গোপনে মোবাইলে ধারণ করে। পরে তা স্থানীয় একজনের ফেসবুকে আইডির মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়. শিক্ষক বলছেন, ‘ফাজিল কথা কও! কথা কইলে বোঝোনা! বইয়ের ২-১টা টোটকা, টোটকা ফটো ছিড়িয়া পকেটে লওয়া যায়। বই কি সব পকেটে লইতে পারবি? এক্সফেল কইরা দেবে। শুধু এক্সপেল্ট না সাথে সাথে যে পরীক্ষক তারে বাইর কইরা দেবে। মোবাইল তো দূরের কথা। মোবাইল তো পিডাইয়া আজীবনের জন্য এক্সফেল কইরা দেবে।

আঞ্চলিক ভাষায় ওই শিক্ষক আরো বলেন,‘-----টাকা! টাকা! টাকা, হোন না টাহার কথা! টাকা না গেলে টাইট দিয়া দেবে, ডাইরেক্ট। এই যে মোরা তোগো কাছে টাহা চাই, টাহা কইলো হেয়ানে দিয়া আই! হেরা আনসার, বিডিআর, ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণ করে, বুজো না ক্যান? সব গাড অইবে। ম্যাজিস্ট্রেটের যতো কমাইয়া দেবে এক্সফেল করিয়া দেবে। ম্যাজিস্ট্রেট তোমার নকল পাইলেই এক্সফেল। নকল পাইলেই এক্সফেল্ট।’

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মো. মুসা হাওলাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

মাদরাসার অধ্যক্ষ বাহাউদ্দীন জানান, শিক্ষার্থীদের কাছে টাকা দাবির অভিযোগ ওঠায় তাকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, অভিযুক্ত ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিতে মাদরাসা অধ্যক্ষকে বলা হয়েছে। এছাড়া এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence