পরীক্ষায় ফেল করায় কলেজছাত্রীর আত্মহত্যা

০৬ অক্টোবর ২০২৩, ০৮:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ছবি

একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় ফলাফল খারাপ করায় রিয়া ইসলাম (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ানের একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিয়া কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর থানার রিপন মিয়ার ছেয়ে। বর্তমানে খিলগাঁওয়ের সিপাহীবাগের উত্তর গোড়ান ২৫৯ নম্বর বাসায় থাকতেন।

আরও পড়ুন: ক্যান্সারের কাছে হার মানলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী নির্জনা

নিহত রিয়ার পরিবার জানায়, রিয়া খিলগাঁও গার্লস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় কয়েকটি বিষয়ে অকৃতকার্য হয় রিয়া। পরীক্ষায় ফেল করায় লজ্জায় নিজরুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে ওর বাবা-মা রুমের দরজা বন্ধ পেয়ে ভেঙে ভেতরে গিয়ে দেখে ফ্যানের সঙ্গে ঝুলছে রিয়া। তাৎক্ষণিকভাবে ওকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence