তেজগাঁওয়ে গুলিতে আহত ভুবন চন্দ্র মারা গেছেন

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
স্ত্রী ও মেয়ের সঙ্গে ভুবন চন্দ্র শীল

স্ত্রী ও মেয়ের সঙ্গে ভুবন চন্দ্র শীল © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এলোপাতাড়ি গুলির ঘটনায় আহত ভুবন চন্দ্র শীল মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর শ্যালক তাপস মজুমদার। 

গত শনিবার ভুবন চন্দ্র শীলের মাথায় অপারেশন করে স্প্লিন্টার বের করা হয়। তবে জ্ঞান না ফেরায় লাইফ সাপোর্টেই ছিলেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ের সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝের সড়ক দিয়ে ভাড়ার মোটরসাইকেলে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন।

আরো পড়ুন: তিন বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, নেপথ্যে ছাত্রলীগ

সেদিন পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে আহত হন ভুবন। এরপর তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
close