নেত্রকোনা জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সহ ২ নেতা গ্রেপ্তার 

১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
নেত্রকোনা জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী

নেত্রকোনা জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী © ফাইল ছবি

নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের কুরপাড় মাস্টারবাড়ী এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন—জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী (৩২) এবং সহসভাপতি আলমগীর হোসাইন সুমন (৩৪)।

আরও পড়ুন: ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে মামলা

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ১৯ অগাস্ট নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দুই ছাত্রনেতার গ্রেপ্তারে নিন্দা ও তাদের মুক্তি দাবি করে জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালি সাংবাদিকদের বলেন, “সারাদেশে সরকারবিরোধী আন্দোলন দমন করতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। এর অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

ব্র্যাক ব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে ১৫,০০০ টাকা মাসি…
  • ১১ এপ্রিল ২০২৬
চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
close