কুপ্রস্তাব দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা করল মেয়ে

২৬ আগস্ট ২০২৩, ০১:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চুয়াডাঙ্গা জেলা মানচিত্র

চুয়াডাঙ্গা জেলা মানচিত্র © সংগৃহীত

কুপ্রস্তাব দেওয়ায় বাবাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। নিহত মতিয়ার রহমান মতি (৫২) দেহাটী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। কুপ্রস্তাব দেওয়ায় নিজের বাবাকে খুন করেছেন বলে স্বীকার করেছেন মেয়ে ময়না খাতুন (২৫)।  

শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দেহাটী গ্রামের নিজ বাড়িতে শোবার ঘরে খুন হন তিনি। তিনি দেহাটী বাজারে ও আশপাশের গ্রামে ভাঙ্গাড়ি কেনাবেচা করতেন।তিনি দেহাটী মাঠপাড়ায় স্ত্রী মেয়ে ময়না খাতুন ও দুই নাতনিকে নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মেয়ে ময়নার পাশের গ্রাম কাশিপুরের সুমন নামের এক ছেলের সঙ্গে বিয়ে হয়। পরে সুমন আরেকটি বিয়ে করায় ময়না বাবার বাড়ি চলে আসেন এবং সেই থেকে বাবা বাড়িতেই বসবাস করেন।

বাবাকে হত্যার কথা স্বীকার করে মেয়ে ময়না জানায়, আমার আব্বা আমাকে কু প্রস্তাব দেওয়ায় আমি তাকে ঘুমের মধ্যে ছুরি দিয়ে গলা কেটে পরে তার গোপন অঙ্গ কেটে হত্যা করি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবিদ হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছে লাশ নিয়ে আসি।হত্যার সঙ্গে জড়িত নিহতের মেয়ে ও স্ত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬