কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন: যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার

২০ আগস্ট ২০২৩, ১১:০২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
মেহনাজ মিশু

মেহনাজ মিশু © সংগৃহীত

ঢাকার সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুব মহিলা লীগ।

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা উত্তর শাখার মেহনাজ মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

পুলিশ জানায়, এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টাসহ নির্যাতনের নানা বিষয় উল্লেখ করে শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরীর মা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তাকে আটক করে পুলিশ। পরে ভুক্তভোগীর মায়ের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীকে আটকে বিবস্ত্র ছবি তুলে রেখে দেন মেহনাজ মিশু। পরে তাকে অনৈতিক কাজে জড়িত হতে বাধ্য করেন। নানা ধরনের নেশাদ্রব্য সেবন করিয়ে রাখা হতো মেয়েটিকে। ২৫ জুলাই মিশু তার বাসার পঞ্চমতলার ছাদ থেকে ওই কিশোরীকে ফেলে দেন।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরী গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে এতে সুরাহা না হওয়ায় শনিবার সকালে তার মা সাভার মডেল থানায় মামলা করেন।

মেহনাজ মিশু ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার জানান, মেহনাজ মিশুকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তবে আমার স্বাক্ষর নকল করে তিনি নিজেকে ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিচ্ছেন, জানার পর স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি জানিয়ে তাকে সতর্ক করা হয়।

সৈকতে ভেসে আসা বিশালাকৃতির মৃত তিমি নিয়ে বিপদে পর্যটক-স্থান…
  • ১৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়
  • ১৪ মার্চ ২০২৬
পে স্কেলের টাকা যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওফুকে
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১৪ মার্চ ২০২৬
মার্কিন ৬ ক্যাটাগরির ভিসা পেলেও বাতিল হতে পারে যে কারণে, নত…
  • ১৪ মার্চ ২০২৬
বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081