রাজধানীতে শিক্ষার্থীর বুকে ছুরি বসিয়ে দিল বখাটেরা

১৮ আগস্ট ২০২৩, ০৯:৫৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
লিমন আহামেদ

লিমন আহামেদ © সংগৃহীত

রাজধানীর উত্তরায় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কথা-কাটাকাটির জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ১৪ নম্বর সেক্টরে লিমন আহামেদ (১৮) নামের ওই শিক্ষার্থীকে হত্যা করা হয় বলে জানা গেছে। তিনি আইইএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরার বেসরকারি মেডিকেলে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাতে মৃত ঘোষণা করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি উত্তরা পশ্চিম থানা-পুলিশকে জানানো হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

জামালপুর সদরের গৈনাতপুর এলাকার আব্দুল খালেক লিমনের বাবা। তিনি অটোরিকশাচালক। আগামী বছর এসএসসি পরীক্ষার্থী ছিল লিমন। ৫ নম্বর সেক্টরে ভাড়া বাসায় থাকতেন।

লিমনের বন্ধু দ্বীপ জানান, ১৪ নম্বর সেক্টরের জহুরা মার্কেটের সামনে থেকে চা পান করে তারা বাসায় ফিরছিলাম। এ সময় এলাকার তিনজন লিমনকে ডাক দেয়। সাড়া না দেওয়ায় গালিগালাজ শুরু করে। পরে লিমন কারণ জানতে চাইলে কথা-কাটাকাটি শুরু হয়। এর মধ্যে ধারালো অস্ত্র তার বুকে ঢুকিয়ে দেয়। দ্রুত লিমনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চোখ বন্ধ হলেই অ্যালার্ম—চালকদের নিরাপত্তায় শিক্ষার্থীদের নত…
  • ১৮ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ইন্টার্ন নিয়োগ দেবে নগদ, পদ ৩০, থাকছে মাসিক …
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬