সহপাঠীর আত্মহনন সইতে না পেরে ফাঁস নিল মাদ্রাসাছাত্র

১৫ আগস্ট ২০২৩, ০৮:০৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
শরণখোলা থানা

শরণখোলা থানা © ফাইল ছবি

বাগেরহাটের শরনখোলা উপজেলায় ২২ ঘণ্টার ব্যবধানে কমদমতলা মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার হেফজশাখার দুই সহপাঠী বন্ধু ইসা হাওলাদার (১৩) ও ইয়াসিন গাজী (১২) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

আত্মহননকারী ইসা হাওলাদার উপজেলার রাজেস্বর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে ও ইয়াসিন গাজী কদমতলা গ্রামের শফিকুল গাজীর ছেলে। মাত্র ২২ ঘণ্টার ব্যবধানে দুই সহপাঠী বন্ধুর আত্মহননের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, ইসা হাওলাদার ও ইয়াসিন গাজী উপজেলার কমদমতলা মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার হেফজ শাখার দুই সহপাঠী বন্ধু। এরা দুজন সহপাঠি ছাড়াও খুবই অন্তরঙ্গ বন্ধু ছিল।

তিনি বলেন, সোমবার দুপুর ২টার দিকে ইসা হাওলাদার রাজেস্বর গ্রামের বাড়ীতে বসে তার বাবার সাথে অভিমান করে গোয়াল ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। বন্ধু ইসা হাওলাদারের মৃত্যুতে চরম শোকাহত হয়ে পড়ে ইয়াসিন গাজী। এই শোক সইতে না পেরে মাত্র ২২ ঘন্টা পর মঙ্গলবার বেলা ১২টার দিকে বন্ধু ইয়াসিন গাজীও কদমতলা গ্রামের বাড়ীর ঘরের অড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে সুব্রত কুমার বলেন, পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করা হয়েছে। ইয়াসিন গাজীর লাম উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬