কুলাউড়ায় অভিযানে নারীসহ ১৩ জন আটক: সিটিটিসি

১২ আগস্ট ২০২৩, ০৪:১৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
সিটিটিসির অভিযানে নারীসহ আটক ১৩

সিটিটিসির অভিযানে নারীসহ আটক ১৩ © ফাইল ছবি

মৌলিভীবাজারে কুলাউড়ায় ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ নারীসহ মোট ১৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

শনিবার (১২ আগস্ট) সকালে অভিযান শেষে পুলিশের সিটিটিসি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষ মিলিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। এছাড়া ৩ শিশুও আছে।

আরও পড়ুনঃ কুলাউড়ায় জঙ্গি অভিযান, নারীসহ আটক ৯

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার মোছা. সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম (৪০), মোছা. হাবিবা বিনতে শফিকুল (২০) এবং বাকি ৩ জন শিশু। 

অভিযান শেষে সিটিটিসি প্রধান আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছে। মৌলভীবাজারের যে কোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে এমন তথ্যের ভিত্তিতে ‘অপারেশন হিলসাইড’ চালানো হয়। ঢাকায় একজনকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তি এই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিলেন।

মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হই। তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

সিটিটিসির তথ্যমতে, ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে এটি নতুন একটি সংগঠন।  বাংলাদেশে যে সব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, সেগুলোর বাইরে এটি একটি নতুন সংগঠন। এই সংগঠনের মূল ব্যক্তির নামও জানা গেছে বলে জানিয়েছেন সিটিটিসি।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close