আ.লীগের সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় ২ আসামি রিমান্ডে

১০ আগস্ট ২০২৩, ০৯:২৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
নিহত মাদ্রাসাছাত্র রেজাউল করিম

নিহত মাদ্রাসাছাত্র রেজাউল করিম © ফাইল ফটো

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মাদ্রাসাছাত্র রেজাউল করিম নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় পল্টন থানায় করা এই মামলা দায়ের করা হয়।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। ২ আসামি মো. সিরাজ তালুকদার ও মো. সোলায়মান ওরফে সালমানকে রিমান্ডে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল যে কোনো সময়

এর আগে দুই আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দীন মীর সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই সন্ধ্যায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে গুলিস্তানে দলটির দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এর মাঝে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রেজাউল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রেজাউলের বোন ফারহানা আফরিন সুমি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা করেন। 

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬