বিবাহবিচ্ছেদের চারদিনের মাথায় নারীকে কুপিয়ে হত্যা

০৫ আগস্ট ২০২৩, ১১:৩৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM

© ফাইল ছবি

নাটরের বড়াইগ্রামে কাজ থেকে ফেরার পথে ব্যাটারিচালিত ভ্যান থেকে নামিয়ে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ-লক্ষ্মীকোল আঞ্চলিক সড়কের মশিন্দা বিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভ্যানচালককে আটক করেছে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক। চারদিন আগেই পারিবারিক কোলাহেলের জেরে তার স্বামীর সাথে বিবাহবিচ্ছেদ হয়েছে।

ওই নারীর নাম ফারজানা আক্তার পিয়া (২২)। তিনি উপজেলার মেরিগাছা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন। আটক ভ্যানচালক বুলবুল (৩০) উপজেলার মেরিগাছা উত্তরপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।

জানা গেছে, গতকাল শুক্রবার ইপিজেড থেকে কাজ শেষ করে সন্ধ্যা ৭টায় পিয়া বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে কয়েন বাজারে বাস থেকে নেমে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়িতে যাচ্ছিলেন। ভ্যানটি মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা এলাকায় পৌঁছালে তাঁকে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে খবর পেয়ে পুলিশসহ এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিলের মধ্যে পাট ও ধান খেতের আইলে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রংপুর এলাকার অনি নামে এক যুবকের সঙ্গে পিয়ার বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন ধরে পিয়া বাবার বাড়িতে থেকে ঈশ্বরদী ইপিজেডে কাজ করেন। চার দিন আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির পৃথক টিম ঘটনা নিয়ে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যার রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে।

বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬