বিষপানের পর মোটরসাইকেল কিনে দেন বাবা, তাতেই প্রাণ গেল স্কুলছাত্রের

০৫ আগস্ট ২০২৩, ০৯:২৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে © ফাইল ছবি

নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় করেছিল বিষ পান। বাধ্য হয়ে বাবা জমি বেচে কিনে দেন। পরে তা নিয়ে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল এক স্কুলছাত্রের। আহত হয়েছেন তিনজন। শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজার কলাহাটের সামনে দু‘টি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।

স্কুলছাত্র মাহিন হোসেন (১৫) হরিনাকুন্ডুর মকিমপুর গ্রামের মনোয়ার মন্ডলের ছেলে। সে মকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আহতরা তার বন্ধু শুভ ও ঝন্টু। অপর মোটরসাইকেলের চালক জাহিদুল ইসলামও চিকিৎসাধীন আছে। সদর হাসপাতালের চিকিৎসক মুসলিমা জিনাত রহমান জানান, মাহিনকে মৃত অবস্থায় আনা হয়। অন্য দু-জনের অবস্থাও গুরুতর।

আরাপপুর হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল মাহিন হোসেন, শুভ ও ঝন্টু। শৈলকুপার ভাটই বাজার থেকে বাড়ি ফেরার পথে কলাহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য, ছেলেটির বাবা মুদি দোকানি। মোটরসাইকেল কেনার জন্য বাবার সঙ্গে ঝগড়া করে বিষ খেয়েছিল সে। পরে জমি বিক্রি করে মোটরসাইকেল কিনে দেন বাবা। সে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েই এলোমেলো চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence