ট্রাক পিষে দিল প্রাথমিক শিক্ষককে

২৭ জুলাই ২০২৩, ১২:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকচাপায় মো. আমিনুল ইসলাম (৫১) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে  ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে। তিনি জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

ভুক্তভোগী শিক্ষকের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু বলেন, আমিনুল ট‌াঙ্গাইলের সাবালিয়া এলাকায় বসবাস কর‌তেন। ভোরে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, মরদেহ‌ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence