তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ, আটক পলিটেকনিক শিক্ষার্থী

১৪ জুলাই ২০২৩, ০৮:৩৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
আকাশ সরদার

আকাশ সরদার © সংগৃহীত

বরিশালে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ফুসলিয়ে নগ্ন ভিডিও সংগ্রহকারী প্রতারক চক্রের সদস্য আকাশ সরদারকে (২১) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ তথ্য নিশ্চিত করেছে এপিবিএন পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

আটক আকাশ সরদার বরিশাল নগরীর মুন্সি গ্রেজ সংলগ্ন অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা ও বরিশাল টেকনোক্রাটস পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের পঞ্চম পর্বের শিক্ষার্থী। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে গাজীপুর সদর থানায় মামলা করা হবে বলে নিশ্চিত করেছেন এপিবিএন পুলিশ কর্মকর্তারা।

এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানিয়েছেন, অভিযুক্ত আকাশ সরদার (২১) গাজীপুরের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ফুসলিয়ে নগ্ন ভিডিও সংগ্রহ করে তার কাছে টাকা দাবি করে এবং টাকা না দিলে ওই নগ্ন ভিডিও ফেসবুকে ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় তরুণীকে ভয় দেখিয়ে দুই ধাপে মোট ৩ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে। 

এরপর আরও টাকার জন্য হুমকি দেয়। এ পর্যায়ে টাকা না পেয়ে সেই নগ্ন ভিডিও তরুণীর ভাই ও বান্ধবীদের মেসেঞ্জারে পাঠায়। পরে তরুণীর অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম টিম জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাইবার থেকে অভিযোগ পেয়ে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কাজ শুরু করে—জানান এপিবিএন পুলিশের এই কমান্ডিং অফিসার।

জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক নিয়ে যা বলছে ডিবি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নতুন টুর্নামেন্টের সূচি ও স্কোয়াড ঘোষণা বিসিবির
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপনার আমার অধিকার সমান হিন্দু ধর্মাবলম্বীদের: হাবিব
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬