স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফেসবুকে, গ্রেপ্তার ১

০৮ জুলাই ২০২৩, ০৯:১১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM

© প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আল-ফারাবি খান আসিফ (১৯) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। শনিবার (৮ জুলাই) দুপুরে তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে ৭ জুলাই শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার প্রেক্ষিতে এদিন রাত পৌনে পাঁচটার দিকে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের মানশ্রী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। আসিফ মানশ্রী গ্রামের মো. ফেরদৌস খানের ছেলে। ভুক্তভোগী ছাত্রী এবারের এসএসসি পরীক্ষার ফল প্রার্থী।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার পরপরই আসিফকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীকে ধর্ষণ, জমি লিখে দেওয়ার শর্তে জামিন শিক্ষকের

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসিফ একই গ্রামের ওই ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করত এবং কু-প্রস্তাব দিত। এ বিষয়ে আসিফের পরিবারের কাছে নালিশ দিলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে  ১২ জুন ওই ছাত্রীকে হাত-মুখ বেঁধে মোটরসাইকেলের পেছনে বেঁধে তুলে নিয়ে যায়। নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে তা মোবাইল ফোনে ভিডিও করে রাখে। পরে সেই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। গত বুধবার (৫ জুলাই) আসিফ সেই নগ্ন ভিডিও ভুয়া ফেসবুক ও টিকটক একাউন্ট তৈরি করে ছড়িয়ে দেয়।

এলাকাবাসী বলছে, ওই ছাত্রীর সাথে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আসিফের। সম্পর্কের জেরেই তাদের মধ্যে শারিরীক সম্পর্ক হয়। তবে ঘটনা জানার পর ছেলের পরিবার বিয়ে করাতে রাজি হলেও এতে মেয়ের পরিবার রাজি হয়নি। এরই জেরে ক্ষিপ্ত হয়ে হয়তো আসিফ ওই ঘটনা ঘটাতে পারে বলে এলাকাবাসী জানিয়েছে।

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence