‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ হান্নান মাসউদের

৩১ মার্চ ২০২৬, ০৪:৫১ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৪:৫৩ PM
বক্তব্য রাখছেন এমপি আব্দুল হান্নান মাসউদ

বক্তব্য রাখছেন এমপি আব্দুল হান্নান মাসউদ © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে প্রাপ্য সেবার জন্য গেলে জুলাই যোদ্ধাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। একই সঙ্গে অধিদপ্তরে বাজেট দেওয়া হবে কিনা— এটিও জানতে চেয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের কাছে এই প্রশ্ন রাখেন হান্নান মাসউদ।

এ সময় প্রথমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে ‘বড়’ করা হবে কিনা— এমন প্রশ্ন রাখেন তিন। এর জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণার্থে ইতিমধ্যেই জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর নামে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নাম যোগ করে এই মন্ত্রণালয়টিকে বড় করার আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই।

পরে সম্পূরক প্রশ্নে আব্দুল হান্নান মাসউদ বলেন, অধিদপ্তর হয়েছে ঠিকই, কিন্তু সে জায়গা থেকে আহত ও শহীদ পরিবাররা ঠিক মতো সেবা পাচ্ছেন না বলে বিভিন্ন পর্যায়ে অভিযোগ রয়েছে। এমনকি সেখানে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করারও বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসে। যেহেতু আমরা জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছি, সেই জায়গা থেকে এই ব্যাপারে মন্ত্রীর কোনো পদক্ষেপ আছে কিনা?

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর অনেক ক্ষেত্রেই বলে তাদের বাজেট দেওয়া হয় না, বাজেটগুলো ঠিকমতো দেওয়া হবে কিনা, কী পরিমাণ বাজেট দেওয়া হবে এবং যে হয়রানির কথা আমরা শুনছি, সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা?

জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার মাত্র দু মাসও এখনও হয়নি। এর মধ্যে আমি যে কয়দিন দায়িত্বরত আছি, আমার কাছে যারাই গেছে জুলাই যোদ্ধাদের, সবাইকে আমি যথাযথ সম্মান প্রদর্শনের চেষ্টা করেছি। আমি সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই— জুলাই যোদ্ধাদের যে সমস্ত সমস্যা আছে, সে সমস্যা সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং এই অধিদপ্তর যথাযথ কাজ করবে।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9