হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ PM
জামায়াত লোগো

জামায়াত লোগো © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জাতীয় সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত হামলা চালায়। এতে হান্নান মাসউদসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন।

তিনি বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের এ ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর প্রকাশ্যে হামলা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ। যেখানে একজন সংসদ সদস্য নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত—এ প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে।

তিনি আরো বলেন, রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দেশজুড়ে আইনহীনতার সংস্কৃতি ছড়িয়ে পড়তে পারে, যা জাতির জন্য অশনিসংকেত।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অবিলম্বে হামলাকারী বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081