জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি

৩১ মার্চ ২০২৬, ০৫:০৪ PM
জেলেদের জালে ধরা পড়া ২৫ মণ ওজনের খটক মাছ

জেলেদের জালে ধরা পড়া ২৫ মণ ওজনের খটক মাছ © টিডিসি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে ২৫ মণ ওজনের বিরল ‘খটক মাছ’ বা করাতি হাঙর, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে মাছটি আমুয়া মৎস্য বন্দরে নিলামে উঠলে স্থানীয় এক আড়তদার এটি আড়াই লাখ টাকায় কিনে নেন। দীর্ঘদিন পর ধরা পড়া এত বড় আকৃতির মাছটি দেখার জন্য ভিড় জমায় স্থানীয়রা।

স্থানীয় এইচএম বাদল জানান, কাঁঠালিয়া উপজেলার অবস্থান বঙ্গোপসাগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক জেলে নিয়মিত সাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার ভোরে জেলেদের একটি দল বঙ্গোপসাগর থেকে বিশাল আকৃতির এই মাছটি ধরে আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসেন।

তিনি আরও জানান, মাছটির ওজন আনুমানিক ২৫ মণ। নিলামে ওঠার পর আমুয়ার মাছ ব্যবসায়ী আব্দুল হাই এটি আড়াই লাখ টাকায় কিনে নেন। পরে অধিক দামে বিক্রির আশায় মাছটি ইঞ্জিনচালিত ভ্যানে করে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরের উদ্দেশে পাঠানো হয়।

এদিকে দীর্ঘদিন পর এত বড় আকারের মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের বন্যা বইছে। মাছটি দেখতে আমুয়া ও আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় জমায়।

স্থানীয়দের মতে, এমন বিশাল আকৃতির মাছ সচরাচর ধরা পড়ে না, ফলে এটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬