ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত

৩১ মার্চ ২০২৬, ০৪:৫১ PM
লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দদুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দদুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা © টিডিসি

ময়মনসিংহে লরি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে এক কলেজশিক্ষকের। দুর্ঘটনায় সিএনজিতে থাকা চারজন যাত্রী আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারোয়ার এ কাইয়ুম (৫০) ফুলবাড়ীয়া কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দাপুনিয়া থেকে ছেড়ে যাওয়া একটি লরির সঙ্গে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজি দুমড়েমুচড়ে যায়। সিএনজিতে থাকা যাত্রী ফুলবাড়িয়া কলেজের প্রভাষক সারোয়ার এ কাইয়ুম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লরিটি আটক করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬