রাজধানীতে বাড়ির ছাদে নিয়ে ছাত্রীকে যৌন নিপীড়ন

০৪ জুলাই ২০২৩, ০৮:৫৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
রাজধানীতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে

রাজধানীতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকায় বাড়ির ছাড়ে নিয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নিজেই থানায় গিয়ে অভিযোগ করেছেন। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

ওসি বলেন, ধর্ষণের শিকার হয়েছেন বলে মেয়েটি নিজেই থানায় এসে অভিযোগ করেছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ধানমন্ডির ১৫ নম্বর এলাকার একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।  

পারভেজ ইসলাম জানান, মেয়েটি দাবি করছে যে তাদের সোমবারই পরিচয় হয়েছে। তবে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তাদের একসঙ্গে বাসায় ঢুকতে। ফুটেজ দেখে মনে হয়েছে তাদের আগে থেকে পরিচয় ছিল।

ওসি আরও জানান, মেয়েটির বাসা মোহাম্মদপুরের দিকে। তিনি বাবা-মায়ের ভয়ে বিস্তারিত জানাচ্ছেন না, এমন হতে পারে। ছেলের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। মেয়েটি হাসপাতাল থেকে ফিরে অভিযোগ দিলে এরপর বিস্তারিত জানা যাবে।

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence