শিক্ষককে পিটিয়ে হত্যা

কলেজছাত্র জিতু ও তার বাবার বিরুদ্ধে চার্জশিট

০৩ জুলাই ২০২৩, ১২:০৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
শিক্ষক উৎপল কুমার সরকার ও কলেজছাত্র আশরাফুল আহসান জিতু

শিক্ষক উৎপল কুমার সরকার ও কলেজছাত্র আশরাফুল আহসান জিতু © ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। কলেজছাত্র আশরাফুল আহসান জিতু ও তার বাবা উজ্জ্বলকে এতে আসামি করা হয়েছে। ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক।

মামলার চার্জশিটে ৩৬ জনকে সাক্ষী করা হয়েছে। সোমবার (৩ জুলাই) এ তথ্য জানা গেছে। মামলার চার্জশিটে আসামি জিতু ও উজ্জ্বলের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে  বলে উল্লেখ করা হয়েছে।

২০২২ সালের ২৫ জুন হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলাকালে জিতুসহ তার সহযোগীরা শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুন উৎপল মারা যান।এ ঘটনায় তার ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে হত্যা মামলা করেন। ২৮ জুন রাতে জিতুর বাবা উজ্জ্বলকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। ২৯ জুন আদালত তাকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ৫ জুলাই তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ মামলার প্রধান আসামি জিতুকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করে র‌্যাব। ওই বছরের ৬ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জিতুর বাবা উজ্জ্বল হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। তবে জিতু কারাগারে আছে।

বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
close