ববি শিক্ষার্থীকে পিটিয়া বরখাস্ত হলেন ৫ আনসার সদস্য

২০ জুন ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত পাঁচ আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এঘটনা ঘটে। পরে বিকেলে অভিযুক্তদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

মাকে ডাক্তার দেখাতে গিয়ে হাসপাতালের লাইনে দাঁড়ানো নিয়ে আনসার সদস্যদের কথা কাটাকাটির এক পর্যায়ে ববি'র রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শান্তকে মারধর করেন আনসার সদস্যরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল (১৯ জুন) সকালে মা ফরিদা বেগমকে (৫৫) নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। গরমের কারণে তার মা লাইনে না দাঁড়িয়ে পাশে ফ্যানের নিচে দাঁড়ান। এসময় আনসার সদস্য হেমায়েত উদ্দিনের সাথে টিকেট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ফরিদা বেগম তার জুতা দিয়ে আনসার সদস্যকে মারধর করেন। এ সময় শান্ত ছুটে এলে অন্য আনসারের এপিসি হেমায়েত উ‌দ্দিন, আনসার সদস্য শা‌কিল, হানিফ, জিহাদ ও রিয়াজ ওই ছাত্রকে মারধর করেন। পরে বিশ্ববিদ্যালয় থেকে অন্য ছাত্ররা এসে হাসপাতালে বিক্ষোভ করে দোষীদের শাস্তির দাবি জানান। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অ‌তি‌রিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার (দ‌ক্ষিণ) ফজলুল ক‌রিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি ওই ৫ আনসার সদস্যকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল বিভাগীয় প‌রিচালক আশরাফুল আলম ঘটনাস্থল প‌রিদর্শন করে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প‌রিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, সি‌সি ক্যামেরার ফুটেজে দেখলাম আনসার সদস্যরা ওই ছাত্রের কলার ধরে টেনে নিয়ে মারধর করেছেন। যা তাদের উচিত হয়নি। বিষয়টি দুঃখজনক। ওই ৫ আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬