ছাত্রলীগ কর্মীকে এলোপাতাড়ি গুলি—চিকিৎসক বললেন, মারা গেছে

১৮ জুন ২০২৩, ১১:১০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
হত্যার শিকার ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা

হত্যার শিকার ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে অতর্কিত হামলা ও এলোপাতাড়ি গুলিতে তাফসির আহমেদ মনা (২৪) নামে  ছাত্রলীগের এক কর্মীকে প্রাণ হারিয়েছেন। শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মন্ত্রীর মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহত তাফসির উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পাকা রাস্তা মোড়ের তাইজুর রহমান তুহিনের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, তাফসির মন্ত্রীর মোড়ে দোকানে বসেছিলেন। হঠাৎ কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ও মরদেহ পাঠানো রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর হত্যার কারণ জানা যাবে। পূর্ব বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close